লুজারের শীর্ষে জেনারেশন নেক্সট ফ্যাশনস
- আপডেট: ০৪:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ১০২১১ বার দেখা হয়েছে
ঈদের দীর্ঘ ছুটির পরে সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার (২৫ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৯.৩০ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিল অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড এবং সিঅ্যান্ডএ টেক্সটাইল লিমিটেড । কোম্পানি দুটির শেয়ার দর ৪০ পয়সা বা ৮.৮৯ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড এর শেয়ার দর ৩০ পয়সা বা ৭.৫০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে নিউ লাইন ক্লথিংস ৭.৪৬ শতাংশ, ফ্যামিলিটেক্স (বিডি) ৭.৩২ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল ৬.১২ শতাংশ, ফাস ফাইন্যান্স ৫.৮৮ শতাংশ, মাকসন স্পিনিং ৫.৮০ শতাংশ এবং পিপলস লিজিং ৫.৭১ শতাংশ কমেছে।
ঢাকা/এসএইচ

































