লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স
- আপডেট: ০৩:৪২:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ১০২১৯ বার দেখা হয়েছে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৯.২৬ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ কমেছে।
তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এর শেয়ার দর ৩০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ৮.০৬ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং ৭.৮৯ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৭.৬৯ শতাংশ, যৌথভাবে ফ্যামিলিটেক্স (বিডি) ও রিং শাইন টেক্সটাইল ৭.৫০ শতাংশ এবং বে লিজিং ৭.১৪ শতাংশ কমেছে।
ঢাকা/এসএইচ

































