১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
লুজারের শীর্ষে প্রিমিয়ার লিজিং
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৪:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১০২২৫ বার দেখা হয়েছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর ৬ পয়সা বা ১০ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফ্যামিলিটেক্সের শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, এপোলো ইস্পাত কমপ্লেক্স, পিপলস লিজিং, আইসিবি ইসলামিক ব্যাংক এবং এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান।
ঢাকা/এসএইচ




































