০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৪:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ১০২৬৮ বার দেখা হয়েছে
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, রোববার (১১ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর টাকা ৫০ পয়সা বা ১০ দশমিক ৮৭ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং। কোম্পানিটির শেয়ার দর ১০ দশমিক ৮৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ারদর ১০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, খুলনা প্রিন্টিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ঢাকা/এসএইচ

































