০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৩:৫০:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ১০৩২৯ বার দেখা হয়েছে
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৩০০টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৩ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর ১১ পয়সা বা ১০ দশমিক ৮৯ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রিমিয়ার লিজিং। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে তমিজুদ্দিন টেক্সটাইলের শেয়ার দর ৮ দশমিক ৪৩ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, লিগাসি ফুটওয়ার, রেনউইক যঞ্জেশ্বর, গোল্ডেন সন এবং ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা/এসএইচ



































