লুজারের শীর্ষে যেসব কোম্পানি
- আপডেট: ০৪:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
- / ১০৪০৭ বার দেখা হয়েছে
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারী) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির দর বেড়েছে, ১৩৫টির দর কমেছে, ১৭১টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আগের কার্যদিবস বুধবার ওরিয়ন ইনফিউশনের ক্লোজিং দর ছিল ৪৫৬ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৪২২ টাকা ৪০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৩৩ টাকা ৭০ পয়সা বা ৭.৩৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
আরও পড়ুন: গেইনারের শীর্ষে যেসব কোম্পানি
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের ৬.১০ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৪.২৭ শতাংশ, মুন্নু সিরামিকের ৩.৮০ শতাংশ, জেমিনি সী ফুডের ৩.৭৬ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩.৬২ শতাংশ, বিডি থাই ফুডের ৩.৪৬ শতাংশ, আমরা টেকনোলজির ২,৯৬ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ২.৭২ শতাংশ এবং লুবরেফের ২.৭১ শতাংশ দর কমেছে।
ঢাকা/এসএ

























