লুজারের শীর্ষে লিন্ডে বাংলাদেশ
- আপডেট: ০৩:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
- / ১০৪১৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২৬ জুন) লেনদেনে অংশ নেওয়া ৪০৪টি কোম্পানির মধ্যে ৮৯টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪১ টাকা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ২.৯৭ শতাংশ।
আর ৪ টাকা ৫০ পয়সা বা ২.৯৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে শামপুর সুগার মিলস লিমিটেড।
আরও পড়ুন: লেনদেনের শীর্ষে ইউনিলিভার
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ২.৯৫ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ২.৯০ শতাংশ, আইসিবির ২.৮৭ শতাংশ, সমতা লেদারের ২.৮৫ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ২.৭৭ শতাংশ, এসকে ট্রিমসের ২.৭৬ শতাংশ এবং খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের ২.৭৬ শতাংশ দর কমেছে।
ঢাকা/এসএইচ

































