লুজারের শীর্ষে সোনালী লাইফ ইন্সুরেন্স
- আপডেট: ০৩:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / ১০৩৮২ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৪ জুলাই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ২৯৭টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ২.৯৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রভাতী ইন্সুরেন্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ২.৯৯ শতাংশ।
আর ৩৪ টাকা ৪০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে লিনডে বাংলাদেশ লিমিটেড।
আরও পড়ুন: লেনদেনের শীর্ষে তাওফিকা ফুডস
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সী পার্ল রিসোর্টের ২.৯৯ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ২.৯৯ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ২.৯৯ শতাংশ, মীর আখতারের ২.৯৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২.৯৮ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ২.৯৭ শতাংশ এবং ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২.৯৭ শতাংশ দর কমেছে।
ঢাকা/এসএইচ



































