লুটের অস্ত্র উদ্ধার না হওয়া নির্বাচনের জন্য চ্যালেঞ্জ নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট: ১২:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০১৯০ বার দেখা হয়েছে
নির্বাচনী সহিংসতা, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া নির্বাচনে কোনো চ্যালেঞ্জ তৈরি করবে না, অতীতের যে কোনো বারের চেয়ে এবারের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে বলেও দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় বাংলাদেশ কোস্টগার্ডের ৪০ জন সদস্যকে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পদক প্রদান করেন তিনি।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোস্টগার্ডের সদস্যদের বলব নির্বাচনে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। কোনো প্রার্থী বা দলের হয়ে কাজ করবেন না। কারও বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া নির্বাচনে কোনো চ্যালেঞ্জ তৈরি করবে না, অতীতের যে কোনো বারের চেয়ে এবারের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে বলেও দাবি করেন তিনি।
সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এ কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তবে অনেক প্রার্থী ও সমর্থক তুচ্ছ কারণে সহিংসতায় জড়াচ্ছেন। তাদের আরও শান্ত থাকতে হবে।
এর আগে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম চৌধুরী কোস্টগার্ডের সদস্যদের নির্বাচনে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন নির্দেশ দেন। হুঁশিয়ারি দেন, কোনো প্রার্থী বা দলের হয়ে কাজ করলে কঠোর।
শুরুতে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর।
নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারি মোতায়েন হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে ১০০টি প্লাটুনের ৩৫০০ জনবল নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।
ঢাকা/এসএইচ





































