লেনদেনের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং
- আপডেট: ০৩:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ১০২৫০ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ নভেম্বর) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডকোম্পানিটির ১৫ কোটি ৫৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড । কোম্পানিটির ১৫ কোটি ৪২ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, ফাইন ফুডস লিমিটেড,শাইনপুকুর সিরামিকস, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি, ওরিয়ন ইনফিউশন লিমিটেড এবং সোনালী পেপার অ্যান্ডবোর্ডমিলসলিমিটেড।
ঢাকা/এসএইচ



































