লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- আপডেট: ০৩:০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১০২৫৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৯ ডিসেম্বর) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লি:। কোম্পানিটির ১৪ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ১৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১২ কোটি ৭৬ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস , একমি পেস্টিসাইড লিমিটেড , আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড , সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি. , মেঘনা পেট্রোলিয়াম , এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ঢাকা/এসএইচ


































