লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- আপডেট: ০২:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ১০২২২ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৯ মার্চ) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ২৬ কোটি ৩৬ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল দ্য সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২১ কোটি ৯৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৩ কোটি ৭৭ লাখ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটা পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি , সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং ফাইন ফুডস লিমিটেড।
ঢাকা/এসএইচ


































