লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স
- আপডেট: ০৩:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ১০২৪২ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ নভেম্বর) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ১৭ কোটি ১৮ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট এলায়েন্স পোর্ট লি:। কোম্পানিটির ১৫ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৩ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লি: , সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি , ওরিয়ন ইনফিউশন লি: , ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি. , আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড , সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লি: এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি.।
ঢাকা/এসএইচ


































