লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স
- আপডেট: ০৩:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ১০২৪৮ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ নভেম্বর) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ২৮ কোটি ১৪ লাখ ৯৮হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শাহজিবাজার পাওয়ার । কোম্পানিটির ২০ কোটি ৭৭ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৭ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি , তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি , আফতাব অটোমোবাইলস লি: , বারাকাপতেঙ্গাপাওয়ারলিমিটেড , সিটি ব্যাংক পিএলসি. , সামিট এলায়েন্স পোর্ট লি: ,ওরিয়ন ইনফিউশন লি:।
ঢাকা/এসএইচ



































