লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
- আপডেট: ০৩:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০১৯২ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০২ ফেব্রুয়ারি) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৯ কোটি ৮১ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল দ্য সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৭ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২০ কোটি ৯২ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ঢাকা/এসএইচ



































