লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
- আপডেট: ০৩:০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ১০১৯৪ বার দেখা হয়েছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩১ মার্চ) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
কোম্পানিটির ২৫ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল একমি পেস্টিসাইড লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৭ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে টেকনো ড্রাগস লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড , সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড , সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড , বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড , খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , ফাইন ফুডস লিমিটেড এবং ইনটেক লিমিটেড।
ঢাকা/এসএইচ


































