লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
- আপডেট: ০২:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২৪৫ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাযকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে দ্য সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৬৪ কোটি ০৮ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি । কোম্পানিটির ৩৫ কোটি ৩৩ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২১ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , যমুনা ব্যাংক পিএলসি, রবি আজিয়াটা পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, সায়হাম কটন মিলস লিমিটেড এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা/এসএইচ


































