লোকসানে জেমিনি সি ফুড
- আপডেট: ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ১০৪৩০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুড পিএলসি গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৩৬ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ১৭ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক (জুলাই’২৪-মার্চ’২৫) মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ৪০ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ৬ টাকা ৪৫ পয়সা আয় হয়েছিল।
আরও পড়ুন: আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এপেক্স ফুটওয়্যার
হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৫ টাকা ৩৬ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ১৪ টাকা ৫৫ পয়সা ছিল।
গত ৩১ মার্চ,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৩১ পয়সা।
ঢাকা/এসএইচ



































