০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

লোকসান থেকে মুনাফায় আনোয়ার গ্যালভানাইজিং

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ১০৩৬৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হলেও আলোচ্য প্রান্তিকে মুনাফা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৮৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৮৮ পয়সা লোকসান হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৫ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ১ টাকা ৫২ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪ টাকা ২৪ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

লোকসান থেকে মুনাফায় আনোয়ার গ্যালভানাইজিং

আপডেট: ১০:৫৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫