০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

শমরিতা হসপিটালের আয় বেড়েছে ১৯০ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • / ১০৫৬২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ছয় মাসে কোম্পানিটির আয় বেড়েছে ১৯০ শতাংশ।

আজ রোববার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। গত বছর একই সময়ে ১৮ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯০ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৩১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় বেড়েছে ৫৯ পয়সা বা ১৯০ শতাংশ।

আরও পড়ুন: মেঘনা পেট্রোলিয়ামের আয় বেড়েছে

ছয় মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৯৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ২০ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ২৪ পয়সা।

ঢাকা/টিএ

ট্যাগঃ

শেয়ার করুন

শমরিতা হসপিটালের আয় বেড়েছে ১৯০ শতাংশ

আপডেট: ০৯:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪