১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

শহীদ পরিবারের সবাই সতর্ক থাকুন: পরিবেশ উপদেষ্টা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / ১০৩৫৮ বার দেখা হয়েছে

জুলাই বিপ্লব ঘিরে বিভেদের অপচেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এজন্য শহীদদের পরিবারের সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা দেয়া অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, শহীদ পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। এ জন্যই ফাউন্ডেশন গঠন করা হয়েছে। আর্থিক সহায়তার পাশাপাশি পুনর্বাসন কাজও চলছে। সঠিক বিচার দেয়ার দায় আমরা নিয়েছি। সে কাজ শুরু হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা বা তোমরা কোনো বিভেদ নেই। কিন্তু বিভেদের অপচেষ্টা চলছে। তাই শহীদ পরিবারের সবাই সতর্ক থাকুন। এ যাত্রায় আমাদের জিততেই হবে। জেতার বিকল্প নেই।

আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই: সিইসি

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘এখনো শহীদ পরিবারের অনেক হুমকি পাচ্ছেন, এটা দুঃখজনক। আমারা আপনাদের পাশে আছি। শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতে করা হবে।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘শহীদদের হত্যার বিচারের সঙ্গে সরকার একমত। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ছাড়াও সরকারের পক্ষ থেকেও শহীদ পরিবারকে সহায়তা করা হবে। আইন উপদেষ্টাকে বলবো, অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে শহীদদের আইনি সহায়তার জন্য আলাদা সেল গঠন করা যেতে পারে।’

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

শহীদ পরিবারের সবাই সতর্ক থাকুন: পরিবেশ উপদেষ্টা

আপডেট: ০১:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪