০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

শাহজালালের কার্গো ভিলেজে আগুন: ২ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ১০৪২১ বার দেখা হয়েছে

হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট করছে। আগুনের তীব্রতার কারণে রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের উদ্দেশে আরও ৮টি ইউনিট রওনা দিয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্যসব বাহিনীকে সহযোগিতা করতে ঘটনাস্থলে দুই প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টা ১৩ মিনিটে দিকে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম।

এদিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম বলেন, শাহজালাল বিমানবন্দরে কার্গো সেকশনে আগুনে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।

অন্যদিকে বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা। তিনি জানান, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায়, যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি। তবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

শাহজালালের কার্গো ভিলেজে আগুন: ২ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট: ০৪:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫