শাহজালাল ইসলামী ব্যাংকের আয় বেড়েছে
- আপডেট: ০৬:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১০৫৫০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংকের গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আয় বেড়েছে ব্যাংকটির।
আজ বুধবার (৩ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ৯৪ পয়সা।
আরও পড়ুন: পুঁজিবাজার বন্ধ থাকবে তিন দিন
গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ২০ পয়সা।
ঢাকা/টিএ


































