০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

শাহজীবাজার পাওয়ারের ইপিএস প্রকাশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ১০২৩৫ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজীবাজার পাওয়ার কোং লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ১৩ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) সমন্বিতভাবে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৪ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১ টাকা ৫৩ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৩ টাকা ৪৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে মাইনাস ১ টাকা ১০ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪২ টাকা ২৮ পয়সা।

ঢাকাা/এসএইচ

শেয়ার করুন

শাহজীবাজার পাওয়ারের ইপিএস প্রকাশ

আপডেট: ০৭:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬