০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. ইউনূস

শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র শেখার জায়গা নয়, স্বপ্ন দেখারও জায়গা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / ১০৪৪৩ বার দেখা হয়েছে

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বকে বদলে দিতে বড় কিছু করার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (২৯ মার্চ) বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণে তিনি এ আহ্বান জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রধান উপদেষ্টা বলেন, একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র শেখার জায়গা নয়, এটি স্বপ্ন দেখারও জায়গা। স্বপ্ন দেখতে পারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আপনি যদি স্বপ্ন দেখেন, তবে তা ঘটবেই। আপনি যদি স্বপ্ন না দেখেন, তবে তা কখনও ঘটবে না।

শিক্ষার্থীদের অতীতের দিকে নজর দেয়ার অনুরোধ করে তিনি বলেন, যা কিছু ঘটেছে, কেউ না কেউ আগে তা কল্পনা করেছিল। প্রধান উপদেষ্টা বলেন, কল্পনা যে কোনো কিছু থেকে বেশি শক্তিশালী।তিনি শিক্ষার্থীদের সবচেয়ে অদ্ভুত এবং অকল্পনীয় বিষয়ে স্বপ্ন দেখতে উৎসাহিত করেন, যদিও অনেক সময় এটি অসম্ভব মনে হতে পারে। অধ্যাপক ইউনূস বলেন, কিন্তু, মানবসভ্যতার যাত্রা হলো অসম্ভবকে সম্ভব করা। সেটাই আমাদের কাজ। আর আমরাই তা করতে পারি।

আরও পড়ুন: ঈদের ফাঁকা ঢাকায় হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়। পিকিং বিশ্ববিদ্যালয় কাউন্সিলের সভাপতি হে গুয়াংচাই এবং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গং চিহুয়াং অনুষ্ঠানে বক্তব্য দেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. ইউনূস

শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র শেখার জায়গা নয়, স্বপ্ন দেখারও জায়গা

আপডেট: ০৩:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫