০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

শেয়ারহোল্ডারদের ক্যাশ ডিভিডেন্ড দিল ন্যাশনাল ফিড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ১০২০৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের কাছে এ ডিভিডেন্ড পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ০.১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.০১ টাকা ক্যাশ ডিভিডেন্ড পেলেন শেয়ারহোল্ডারা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে উল্লিখিত ডিভিডেন্ড অনুমোদন দেওয়া হয়।

ন্যাশনাল ফিড মিলস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৫ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৩ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকা। সে হিসেবে মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৩২৪টি। সর্বশেষ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে ৩০.৪০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২.৩০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৭.১২ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

শেয়ারহোল্ডারদের ক্যাশ ডিভিডেন্ড দিল ন্যাশনাল ফিড

আপডেট: ১২:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬