০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / ১০৪২৭ বার দেখা হয়েছে

শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাস উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছে।

আরও পড়ুন: টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত ৬, চালক গ্রেপ্তার

তিনি আরও বলেন, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আহত দুজনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

ঢাকা/;এসএইচ

শেয়ার করুন

শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

আপডেট: ০১:৫৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪