শেয়ারহোল্ডারদের ক্যাশ ডিভিডেন্ড দিলো ৩ কোম্পানি
- আপডেট: ০৩:৪৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ১০২৪৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পরিচালনা বোর্ডের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
কোম্পানিগুলো হলো- মুন্নু ফেব্রিক্স লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেড।
আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ ডিভিডেন্ড বিতরণ করেছে তিনটি কোম্পানি। কোম্পানিগুলোর ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে মুন্নু ফেব্রিক্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ০.২৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড। সেহিসেবে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.০২৫ টাকা ক্যাশ ডিভিডেন্ড পাবেন শেয়ারহোল্ডারা।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড। সেহিসেবে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা ক্যাশ ডিভিডেন্ড পাবেন শেয়ারহোল্ডারা।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড। সেহিসেবে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.৫০ টাকা ক্যাশ ডিভিডেন্ড পাবেন শেয়ারহোল্ডারা।
কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
ঢাকা/এসএইচ


































