০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / ১০২২১ বার দেখা হয়েছে

জাতীয় সংসদকে রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে পারলে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ছাড়া আইনের শাসন নিশ্চিত হয় না, আর আইনের শাসন ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, আইনের শাসন কায়েম হলে মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে। আইনের শাসন, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, মানবাধিকার এবং সাংবিধানিক কাঠামো যে সমাজ তথা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমাজ এবং রাষ্ট্রের প্রকৃত উন্নতি হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে দীর্ঘ একটি ফ্যাসিবাদী সময় পার করতে হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে, যেটির সূচনা প্রথম হয়েছিল দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে। ইতিহাস সাক্ষী দেয়, বিএনপি মানেই গণতন্ত্রের অভিযাত্রা। এই যাত্রাকে ভবিষ্যতে যেন কেউ ব্যাহত করতে না পারে, সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি রফিক মুহাম্মদ। সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় ইফতার মাহফিলে নেত্রকোনার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার

আপডেট: ১১:১৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬