০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত উৎসে কর থাকছে ৫ শতাংশই

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০২৩৪ বার দেখা হয়েছে

পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ নয়, ৫ শতাংশ কেটে নেয়া হবে বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০১৯ সালের প্রজ্ঞাপন অনুসারে সব সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ পাঁচ লাখ টাকা অতিক্রম না করলে অর্জিত মুনাফার ওপর উৎসে কর কাটার হার হবে ৫ শতাংশ।

আর কোনো ব্যক্তির কোনো আয়বর্ষে শুধু পেনশনার সঞ্চয়পত্রে পুঞ্জীভূত বিনিয়োগ পাঁচ লাখ টাকা অতিক্রম না করলে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার শূন্য শতাংশ হবে। এর মানে কোনো উৎসে কর বসবে না।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আয়কর আইন ২০২৩-এর ১০৫ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তির কোনো আয়বর্ষে সব ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগের মোট পরিমাণ পাঁচ লাখ টাকা অতিক্রম করলে অর্জিত মুনাফার ওপর উৎসে করের হার হবে ১০ শতাংশ।

এনবিআর স্পষ্ট করে জানিয়েছে, আগের নিয়ম অনুযায়ী পাঁচ লাখ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার ওপর কোনো উৎসে কর কাটা হবে না।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত উৎসে কর থাকছে ৫ শতাংশই

আপডেট: ০৫:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬