০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ সংসদে পাস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১০২৫৪ বার দেখা হয়েছে

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা ‘সন্ত্রাসবিরোধী অধ্যাদেশকে’ আইনে রূপান্তর করলো সরকার। বুধবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস হয়েছে। এতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে।

এর আগে, বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।

বুধবার সংসদ অধিবেশনে সন্ত্রাসবিরোধী সংশোধন বিল ২০২৬ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সর্বসম্মতভাবে সংসদে কণ্ঠভোটে তা পাস হয়। এদিন অন্তর্বর্তী সরকারের জারি করা আরও ৪টি অধ্যাদেশ বিল আকারে পাস হয় সংসদে। এদিকে, চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, ১৩৩ অধ্যাদেশের সুরাহা করতে শুক্রবারও বসবে অধিবেশন।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্র জনতার দাবির মুখে ২০২৫ সালের ১১ মে ‘সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ’ জারি করে আওয়ামী লীগ এবং দলটির সব সহযোগী ও অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই আইনে ২০২৪ সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে।

এই অধ্যাদেশের বলে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ১৮ এবং ২০ ধারা সংশোধন করে এই সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার সংসদের প্রথম অধিবেশনের একাদশতম দিনে সন্ত্রাসবিরোধী সংশোধন বিল ২০২৬ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিলকে সেন্সিটিভ উল্লেখ করে আলোচনার জন্য সময় চান বিরোধী দলীয় নেতা। তবে স্পিকার জানান, আপত্তির সময় পার হওয়ায় তা আর সম্ভব নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জামায়াত এবং এনসিপির দাবির মুখে এই অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এটি তারই বিল।

এসময় সর্বসম্মতভাবে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এদিন, সরকারি হিসাব নিরীক্ষা বিলসহ আরও ৪টি বিল পাশ হয়।

সংসদের বিরতিতে চিফ হুইপ জানান, এখন পর্যন্ত ৪৪টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। শুক্রবারেও চলবে অধিবেশন। সেদিনের মধ্যেই সুরাহা হবে বাকি অধ্যাদেশের।

এসময় সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে চরম অনিয়ম হয়েছে বলে জানান চিফ হুইপ। তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ সংসদে পাস

আপডেট: ০২:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬