১১:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১৫৮ কোটি টাকার লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ১০১৭৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৫৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১১৭ কোটি ২৯ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে জিকিউ বলপেনের ২০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংক ১৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ফাইন ফুডস ১৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১৪ কোটি ৮৫ লাখ, এপেক্স স্পিনিং ১২ কোটি ৭৬ লাখ, ডমিনেজ স্টিল ৯ কোটি ৭৯ লাখ, লাভেলো আইসক্রিম ৮ কোটি ২৮ লাখ, স্ট্যান্ডার্ড ব্যাংক ৮ কোটি ১৫ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্স ৪ কোটি ৫৬ লাখ ও এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১৫৮ কোটি টাকার লেনদেন

আপডেট: ০৩:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬