সপ্তাহজুড়ে লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- আপডেট: ১১:৫৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
- / ১০৪২৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে (২৭ নভেম্বর-০১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের অনাগ্রহের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন। সপ্তাহটিতে ডিএসইর লেনদেনে অংশ নিয়েছে ৩৯৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৫৬টির দর বেড়েছে, ৪০টির দর কমেছে, ২৭১টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৩২টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সপ্তাহের শুরুতে ওরিয়ন ইনফিউশনের উদ্বোধনী দর ছিল ৬৬২ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫২৭ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১৩৪ টাকা ৯০ পয়সা বা ২০.৩৭ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
আরও পড়ুন: সপ্তাহজুড়ে গেইনারের শীর্ষে যেসব কোম্পানি
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পদ্মা লাইফ ইন্সুরেন্সের ১০.৪৩ শতাংশ,বসুন্ধরা পেপারের ৮.৮৮ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ৮.৪৩ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৬.৮৪ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৬.৭৬ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৬.২৯ শতাংশ, হাওয়েল টেক্সটাইলের ৫.২৬ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ৪.৯৫ শতাংশ এবং প্রাইম লাইফ ইন্সুরেন্সের ৪.৫৯ শতাংশ দর কমেছে।
ঢাকা/এসএ



































