০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সপ্তাহের শেষ দিনে সূচক বাড়লেও কমেছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / ১০৪১৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ২২২ কোম্পানি শেয়ার দর বেড়েছে। অন্যদিকে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৃহস্পতিবার (২৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৫১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৬৩৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১০১১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২১ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১৭২৯ পয়েন্টে অবস্থান করেছে।

আরও পড়ুন: আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আয় কমেছে ৮২ শতাংশ

আজ ডিএসইতে ২৪৭ কোটি ৪২ লাখ ৪২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৬৪ কোটি ৯৮ লাখ ৬৯ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২২টি কোম্পানির, বিপরীতে ৯৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সপ্তাহের শেষ দিনে সূচক বাড়লেও কমেছে লেনদেন

আপডেট: ০৩:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫