০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ১০২০৭ বার দেখা হয়েছে

পাঁচটি ব্যাংক একীভূত করে নতুন গঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন। সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে মোহাম্মদ আইয়ুব মিয়া জানান, একান্ত ব্যক্তিগত কারণে আমি আজ পদত্যাগ করেছি। বয়স হয়েছে এখন আর দায়িত্ব নিতে চাচ্ছি না, অবসরের বাকি সময়টুকু রিলাক্সে থাকতে চাই।

গত বছরের ৭ ডিসেম্বর মোহাম্মদ আইয়ুব মিয়াকে এই ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। তিনি সরকারের সাবেক সচিব।

২০২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে আমানতকারীর অর্থ ফেরত দিতে না পারা– এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে।

নতুন ব্যাংকটি মোট ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করে। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। আমানতকারীদের মধ্যে বাকি ১৫ হাজার কোটি টাকার তহবিল দেওয়া হবে। এছাড়া প্রায় ৭৮ লাখ আমানতকারীর আমানত বিমা তহবিল থেকে দুই লাখ টাকা করে মোট ১২ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

আপডেট: ০৩:৪৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬