০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সাউথ বাংলা ব্যাংকের আইপিও আবেদন শুরু ৫ জুলাই

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • / ১০৫৬৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদনপত্র ও চাঁদার অর্থ জমা নেওয়ার সময়সূচি ঘোষণা করেছে। আগামী ৫ জুলাই থেকে চাঁদা নেওয়া শুরু হবে। এটি ১১ জুলাই পর্যন্ত চলবে।

এসবিএসি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

আইপিওতে ব্যাংকটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে। আর এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০১৩ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করা সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক গত ৯ মে আইপিওর অনুমোদন পায়। ওইদিন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তার ৭৭৩তম সভায় এ অনুমোদন দেয়।

সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংকের ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৩.১৮ টাকা। আর ওই বছরের ৯ মাসে ইপিএস হয়েছে ০.৯৪ টাকা। যা বিগত ৫ বছরের ভারিত গড় হারে হয়েছে ১.২৪ টাকা।

আইপিওতে ব্যাংকটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

সাউথ বাংলা ব্যাংকের আইপিও আবেদন শুরু ৫ জুলাই

আপডেট: ১০:৩৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১