১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপাবে কেন্দ্রীয় ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / ১০৭৫২ বার দেখা হয়েছে

৬টি ব্যাংককে তারল্য সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংক ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপাবে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দেশের আর্থিক খাতের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, ‘তারল্য সংকটে ভুগতে থাকা দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করতে ঋণ দিচ্ছে সবল ব্যাংকগুলো। এর পাশাপাশি ৬টি ব্যাংককে তারল্য সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংক ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপাবে।

আরও পড়ুন: খেলাপি ঋণ কম দেখানোর সুযোগ বন্ধ হচ্ছে

গ্রাহকদের নিশ্চিন্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রোববার (১ ডিসেম্বর) থেকেই ব্যাংকে অনেক পরিবর্তন পাবে গ্রাহকরা।’

এর আগে গত ১১ নভেম্বর ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠক করেন গভর্নর। বৈঠকে তিনি বলেন, আর্থিক অনিয়মে দুর্বল হয়ে পড়া ব্যাংকে আরও বেশি অর্থ সহায়তা দিতে হবে সবল ব্যাংকগুলোকে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপাবে কেন্দ্রীয় ব্যাংক

আপডেট: ০৫:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪