সাপ্তাহিক খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ওষুধ খাত
- আপডেট: ০৩:১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ১০৩৮৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে (১০ থেকে ১৩ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠেছে ওষুধ ও রসায়ন খাত। ডিএসইতে খাতভিত্তিক মোট লেনদেনের মধ্যে ২২.৫০ শতাংশ অবদান রয়েছে এ খাতের। ইবিএল সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউবএ
এছাড়া, ১৪ শতাংশ লেনদেন করে দ্বিতীয় স্থানে আছে প্রকৌশল খাত এবং ১৪ শতাংশ লেনদেন করে তৃতীয় স্থানে আছে বিবিধ খাত।
তথ্য মতে, তালিকায় থাকা অন্যান্য খাতগুলোর মধ্যে পেপার খাতে ৮.৫০ শতাংশ, সেবা খাতে ৫.৮০ শতাংশ, টেক্সটাইল খাতে ৫ শতাংশ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৪.৯০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ৩.৯০ শতাংশ, তথ্য ও প্রযুক্তি খাতে ৩.৬০ শতাংশ, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ৩.৫০ শতংশ, সিরামিক খাতে ৩.৫০ শতাংশ, আর্থিক খাতে ২.৭০ শতাংশ, জীবন বিমা খাতে ১.৫০ শতাংশ, সিমেন্ট খাতে ১.৪০ শতাংশ, সাধারণ বিমা খাতে ১.৩০ শতাংশ, ব্যাংক খাতে ১.৩০ শতাংশ, টেলিকম খাতে ১.১০ শতাংশ, পাট খাতে ০.৬০ শতাংশ, ট্যনারি খাতে ০.৬০ শতাংশ ও মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.২০ শতাংশ লেনদেন হয়েছে।
আরও পড়ুন: সপ্তাহজুড়ে ব্লকে ছয় কোম্পানির বিশাল লেনদেন
ঢাকা/টিএ




































