সাপ্তাহিক গেইনারের শীর্ষে অ্যাপেক্স স্পিনিং
- আপডেট: ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ১০৩৪৬ বার দেখা হয়েছে
বিদায়ী সপ্তাহে (১৩-১৭ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে অ্যাপেক্স স্পিনিংয়ের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সপ্তাহের ব্যবধানে অ্যাপেক্স স্পিনিংয়ের দর বেড়েছে ২৩.৮৯ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১০৩ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২৮ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৪ টাকা ৮০ পয়সা।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মনোস্পুল পেপার। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৯০ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১০৯ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১৮ টাকা ৯০ পয়সা বা ২০.৭৯ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে ২০.২৯ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে রহিমা ফুড। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১০২ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২২ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২০ টাকা ৭০ পয়সা।
আরও পড়ুন: সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ইস্টার্ন লুব্রিকেন্টের ২০.০৮ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্সের ১৮.৮৯ শতাংশ, অ্যারামিটের ১৭.২৬ শতাংশ, ডিবিএইচ ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৬.৯৮ শতাংশ, কাশেম ইন্ডাষ্ট্রিজের ১৬.৭২ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৫.৩০ শতাংশ এবং পিডিএলের ১৫ শতাংশ।
ঢাকা/এসএইচ




































