০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক গেইনারের শীর্ষে খুলনা প্রিন্টিং

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:২৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ১০২৪৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬–২০ নভেম্বর) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যন্ড প্যাকেজিং লিমিটেড।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫১.৭৬ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর ছিল ৮ টাকা ৫০ পয়সা, যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৯০ পয়সায়।

দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৭৩ পয়সা। বিদায়ী সপ্তাহে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে ৫০.৬৮ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিআইএফসি। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ারটির ক্লোজিং দর ছিল ২ টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকায়। এতে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫০ শতাংশ।

এছাড়া তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে— ন্যাশনাল ব্যাংকের দর বেড়েছে ৫০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫০ শতাংশ, পিপলস লিজিংয়ের ৪৬.৭৭ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৪৬.৬৭ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪৬.১৫ শতাংশ, নূরানী ডাইংয়ের ৪১.৬৭ শতাংশ এবং হামিদ ফেব্রিক্সের ৪০ শতাংশ।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সাপ্তাহিক গেইনারের শীর্ষে খুলনা প্রিন্টিং

আপডেট: ১০:২৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫