সাপ্তাহিক গেইনারের শীর্ষে জিল বাংলা সুগার মিলস
- আপডেট: ১০:০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ১০২৬৭ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৭–১১ ডিসেম্বর) দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে জিলবাংলা সুগার মিলস। সাপ্তাহিক বাজার তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৯.৯০ শতাংশ। আগের সপ্তাহে ক্লোজিং দর ছিল ১৩২ টাকা ১০ পয়সা, যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬০ পয়সায়।
দ্বিতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৯.১৭ শতাংশ। আগের সপ্তাহে ক্লোজিং দর ছিল ২ টাকা ৪০ পয়সা, যা বেড়ে হয়েছে ৩ টাকা ১০ পয়সা।
তৃতীয় স্থানে রয়েছে হোটেল সোনারগাঁও টেক্সটাইল। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে বেড়েছে ২৫.৭৮ শতাংশ। আগের সপ্তাহে দর ছিল ২৫ টাকা ৬০ পয়সা, যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ২০ পয়সায়।
চতুর্থ স্থানে রয়েছে নর্দান ইনস্যুরেন্স। প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ২৪.৬৭ শতাংশ। আগের সপ্তাহে শেয়ারের দাম ছিল ৮৯ টাকা ৬০ পয়সা, যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ টাকা ৭০ পয়সায়।
পঞ্চম স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স (STANDARINS)। কোম্পানিটির শেয়ার সপ্তাহজুড়ে বেড়েছে ২২.৮৪ শতাংশ। আগের সপ্তাহে দর ছিল ৩৫ টাকা ৯০ পয়সা, যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৪ টাকা ১০ পয়সা।
পরবর্তী অবস্থানে থাকা কোম্পানিগুলোর দর বৃদ্ধি পেয়েছে—এইচআর টেক্সটাইলের ২১.৮৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ২০.৮৩ শতাংশ, ইনটেকের ২০.৭৩ শতাংশ, উসমানিয়া গ্লাস শিটের ১৯.৮৭ শতাংশ এবং তাল্লু স্পিনিংয়ের ১৮.৫৯ শতাংশ।
ঢাকা/এসএইচ


































