সাপ্তাহিক গেইনারের শীর্ষে তাল্লু স্পিনিং
- আপডেট: ১০:১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ১০২৬৮ বার দেখা হয়েছে
বিদায়ী সপ্তাহে (০৪-০৮ জানুয়ারি ২০২৬) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে তাল্লু স্পিনিংয়ের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহের ব্যবধানে তাল্লু স্পিনিংয়ের দর বেড়েছে ২০.২৯ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৬ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৪৫৩ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫২৭ টাকা ১০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৭৪ টাকা বা ১৬.৩৩ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে ১৪.০২ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে পূবালী ব্যাংক। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৩২ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৬ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ইসলামী ব্যাংকের ১২.৬৫ শতাংশ, এনআরবি ব্যাংকের ১১.২৯ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ১০.৯৯ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ১০.৫১ শতাংশ, ঢাকা ব্যাংকের ৯.৫৭ শতাংশ, রূপালী ব্যাংকের ৮.১১ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭.৯১ শতাংশ।
ঢাকা/এসএইচ



































