সাপ্তাহিক লুজারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
- আপডেট: ১১:২৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ১০২৪০ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩০ নভেম্বর থেকে ০৪ ডিসেম্বর) দর পতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে কমেছে ৪০ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে ইন্টারন্যাশনাল লিজিংয়ের ক্লোজিং দর ছিল ১ টাকা ১০ পয়সা, যা কমে দাঁড়িয়েছে ৬৬ পয়সায়। প্রতিষ্ঠানটির সর্বশেষ লেনদেন হয়েছে ৬৬ পয়সায়।
সপ্তাহের দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৩৯.০০ শতাংশ, যা সর্বশেষ লেনদেন হয়েছে ৬১ পয়সায়।
তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ৩৮.০০ শতাংশ, যা সর্বশেষ লেনদেন হয়েছে ৬২ পয়সায়।
এছাড়া পতনের তালিকার বাকি কোম্পানিগুলোর মধ্যে—পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের দর কমেছে ৩৬.৬৭ শতাংশ, ফার্স্ট ফাইনান্স লিমিটেডের ৩৫.৭১ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি-বিআইএফসি-এর ৩৩.৩৩ শতাংশ, জিএসপি ফাইনান্সের ৩০.৪৩ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৯.০০ শতাংশ, প্রাইম ফাইনান্সের ২৭.৭৮ শতাংশ এবং টুংহাই নিটিং অ্যান্ড ডাইংয়ের ২১.০৫ শতাংশ।
ঢাকা/এসএইচ

































