০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

সাপ্তাহিক লুজারের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৩৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বড়দিন উপলক্ষে বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পুঁজিবাজার লেনদেন বন্ধ ছিল। ফলে গেল সপ্তাহে (২১-২৪ ডিসেম্বর) ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এই ৪ কর্মদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন লুব্রিকেন্টস।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩২.৪৩ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে ইস্টার্ন লুব্রিকেন্টসের ক্লোজিং দর ছিল ২ হাজার ৫০৪ টাকা ২০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯২ টাকা ২০ পয়সায়।

গেল সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে ফারইস্ট ফাইন্যান্সের। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ১২.১২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ছিল ৬৬ পয়সা, যা গেল সপ্তাহে কমে দাঁড়িয়েছে ৫৮ পয়সায়।

তৃতীয় স্থানে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটির দর কমেছে ১২ শতাংশ। আগের সপ্তাহে ক্লোজিং দর ছিল ২ টাকা ৫০ পয়সা, যা বিদায়ী সপ্তাহশেষে নেমে এসেছে ২ টাকা ২০ পয়সায়।

চতুর্থ স্থানে রয়েছে সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড। এর দর কমেছে ৯.৩৩ শতাংশ। আগের সপ্তাহে ক্লোজিং দর ১১ টাকা ৩০ পয়সা, যা সপ্তাহশেষে নেমে দাঁড়িয়েছে ১০ টাকা ২০ পয়সায়।

পঞ্চম স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের দর কমেছে ৮.৩৩ শতাংশ। আগের সপ্তাহে দর ছিল ১ টাকা ২০ পয়সা, যা সপ্তাহশেষে কমে হয়েছে ১ টাকা ১০ পয়সা।

পরবর্তী অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলোর দর কমেছে— ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ, রেনউইক যজেনশ্বর ৮.২৬ শতাংশ, ইন্টারন্যাল লিজিংয়ের ৮.২২ শতাংশ, বেক্সিমকো সুককের ৬.৬৭ শতাংশ এবং ইউনিয়ন ক্যাপিটালের ৬.৬৭ শতাংশ।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সাপ্তাহিক লুজারের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস

আপডেট: ০১:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫