০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ১০২৪৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিদায়ী সপ্তাহে (১৬–২০ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে লাভেলো আইসক্রিম লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক লেনদেন পরিসংখ্যান অনুযায়ী, সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৮২ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩.২৩ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন করেছে খান ব্রাদার্স পিপি বেগ ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে ১১ কোটি ৭৮ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২.৯৭ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২.৮০ শতাংশ।

চতুর্থ স্থানে থাকা সাপোর্ট লিমিটেডের দৈনিক লেনদেন হয়েছে ১০৯ কোটি ২৮ লাখ টাকা, আর পঞ্চম স্থানে থাকা স্কয়ার ফার্মার প্রতিদিনের গড় লেনদেন ১০২ কোটি ২৫ লাখ টাকা।

এরপরের অবস্থানগুলোতে থাকা কোম্পানিগুলোর মধ্যে—সিমটেক্সের দৈনিক গড় লেনদেন হয়েছে ৯০ কোটি ৮৫ লাখ টাকা, অরিয়ন ইনফিউশনের ৯০ কোটি ৮৫ লাখ টাকা, শাহাজীবাজার পাওয়ারের ৮২ কোটি ৮৮ লাখ টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৭৬ কোটি ৯০ লাখ টাকা এবং রানার অটোমোবাইলসের ৭৬ কোটি ৭ লাখ টাকা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

আপডেট: ১০:৩৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫