০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফাইন ফুডস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৫২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৪–১৮ ডিসেম্বর) লেনদেনের শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। সাপ্তাহিক বাজার তথ্য অনুযায়ী, ডিএসইর মোট লেনদেনের ৩.৯৪ শতাংশই ছিল এই কোম্পানির দখলে। কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৩৭৯ টাকা এবং গড় লেনদেনের পরিমাণ ছিল ১৫ কোটি ২৭ লাখ ৮০ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস। সপ্তাহজুড়ে কোম্পানিটির গড় লেনদেন ছিল ১৪ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা, যা বাজারের মোট লেনদেনের ৩.৬৯ শতাংশ। শেয়ারটির সমাপনী দর ছিল ২৮ টাকা ৯০ পয়সা।

তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার সপ্তাহজুড়ে গড়ে ১০ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২.৬১ শতাংশ। শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ৩৪৭ টাকা ২০ পয়সায়।

চতুর্থ স্থানে রয়েছে তৌফিকা ফুডস (লাভেলো আইসক্রীম)। প্রতিষ্ঠানটির গড় লেনদেন ছিল ৯ কোটি ৩৪ লাখ টাকা, যা মোট লেনদেনের ২.৪১ শতাংশ। শেয়ারের সমাপনী দাম ছিল ৬৮ টাকা।

পঞ্চম স্থানে রয়েছে মুন্নু ফেব্রিক্স। কোম্পানিটির শেয়ার সপ্তাহজুড়ে গড়ে ৯ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকা লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২.৩৯ শতাংশ। শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ২১ টাকা ৪০ পয়সায়।

পরবর্তী অবস্থানে থাকা কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণ হলো—সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা, সায়হাম কটনের ৮ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৮ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা, রহিমা ফুডের ৬ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকা এবং একমি পেস্টিসাইডসের ৬ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফাইন ফুডস

আপডেট: ১১:১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫