০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:২৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৪৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বড়দিন উপলক্ষে বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পুঁজিবাজার লেনদেন বন্ধ ছিল। ফলে গেল সপ্তাহে (২১-২৪ ডিসেম্বর) ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এই ৪ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি।

সাপ্তাহিক বাজার তথ্য অনুযায়ী, ডিএসইর মোট লেনদেনের ৪.৮৬ শতাংশই ছিল বিএসসি-র দখলে। কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১১২ টাকা ৭০ পয়সা এবং প্রতিদিন গড় লেনদেনের পরিমাণ ছিল ১৭ কোটি ৪৩ ২৭ লাখ ৫০ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম কটন। কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন ছিল ১২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা, যা বাজারের মোট লেনদেনের ৩.৪৫ শতাংশ। শেয়ারটির সমাপনী দর ছিল ২০ টাকা।

তৃতীয় স্থানে রয়েছে সিম টেক্স। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে ১০ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২.৮৯ শতাংশ। শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ২২ টাকা ৩০ পয়সায়।

চতুর্থ স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড় লেনদেন ছিল ৮ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকা, যা মোট লেনদেনের ২.৩১ শতাংশ। শেয়ারের সমাপনী দাম ছিল ৮১ টাকা ৩০ পয়সা।

পঞ্চম স্থানে রয়েছে ডমিনেজ স্টিল। কোম্পানিটির শেয়ার সপ্তাহজুড়ে গড়ে ৮ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকা লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২.৩০ শতাংশ। শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ২৮ টাকা ৫০ পয়সায়।

পরবর্তী অবস্থানে থাকা কোম্পানিগুলোর লেনদেনের পরিমাণ হলো—লাভেলো আইসক্রীমের ৮ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা, রহিমা ফুডের ৭ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা, মুন্নু ফেব্রিক্সের ৭ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা, ফাইন ফুডের ৭ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা এবং স্কয়ার ফার্মার ৬ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

আপডেট: ১০:২৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫