সিএসই থেকে এপিআই ডাটা নেবে জিরো ওয়ান লিমিটেড
- আপডেট: ০৬:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১০৪৭০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য প্রতিষ্ঠান জিরো ওয়ান (01) লিমিটেড তার গ্রাহক সেবা বাড়াতে স্টক এক্সচেঞ্জটি থেকে এপিআই ডাটা নেবে। ফলে এর গ্রাহকরা রিয়েল টাইম ডাটার সুযোগ পাবেন।
এ লক্ষ্যে আজ সোমবার (১৪ জুন) সিএসইর ঢাকা অফিসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও জিরো ওয়ান লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। সিএসই এর ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ এবং জিরো ওয়ান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: শামছুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।
সিএসই এর ব্যবস্থাপরা পরিচালক আলোচিত চুক্তির বিষয়ে বলেন ”এই চুক্তি কার্যক্রমের আওতায় জিরো ওয়ান লিমিটেড যা প্রথম অনলাইন ব্রোকারের অংশগ্রহণ একটি মাইলফলক এবং পর্যায়ক্রমে সব ডুয়েল ট্রেকহোল্ডার কোম্পানীসমূহকে আনার প্রক্রিয়া চলছে এবং অব্যাহত থাকবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, জিরো ওয়ান লিমিটেড হচ্ছে একটি পরিপূর্ণ অনলাইন ব্রোকার। এটি বাংলাদেশের একমাত্র ব্রোকার/ট্রেক যারা তাদের সমস্ত ট্রেডিং এবং অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণভাবে অনলাইনে পরিচালনা করে।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সিএসইর উপ-মহাব্যবস্থাপক এবং আইটি সার্ভিসেস এর প্রধান হাসনাইন বারী, জিরো ওয়ান লিমিটেডের পরিচালক কাজী রফিকুল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ইতিমধ্যে বেশ কিছু ট্রেকহোল্ডার কোম্পানী মিলেনিয়াম ম্যাচিং ইঞ্জিনে এপিআই (এপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) এর সাথে সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) মাধ্যমে লেনদেন করার জন্য সিএসইতে আবেদন করেছে। এর মধ্যে বেশ কিছু ট্রেকহোল্ডার কোম্পানী এই চুক্তি স্বাক্ষর করেছে এবং গত ডিসেম্বর-এ ইউএফটিসিএল এর সাথে এবং মার্চে রয়েল ক্যাপিটাল এর সাথে এই চুক্তি সম্পাদিত হয়। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো শীর্ষ ব্রোকারেজ লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এবং সিএসই গত ২০১৫ সালে প্রথম এই চুক্তি সম্পাদন করে এবং লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সফলতার সাথে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) এর মাধ্যমে সিএসইতে লেনদেন সম্পন্ন করে আসছে।
ঢাকা/এনইউ
- ডিএসই থেকে এমডিএস ডেটা নেবে ইউসিবি স্টক ব্রোকারেজ
- করোনায় বাড়ছে মৃত্যু ও শনাক্ত
- মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগে যেসব সুবিধা পাবেন বিনিয়োগকারীরা
- রেমিট্যান্সের ৬৩ শতাংশই পাঠাচ্ছেন পাঁচ দেশের প্রবাসীরা
- প্রস্তাবিত বাজেট তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের অন্তরায়
- ‘করোনার সঙ্গে নির্বাচন সাংঘর্ষিক নয়’
- এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিকল্প চিন্তাভাবনা চলছে
- গুলি ‘চালান’ এএসআই, নিহত তিনজনের দু’জন তারই স্ত্রী-ছেলে
- সিটি ব্যাংকের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা
- পুঁজিবাজারে সূচকের সাথে কমেছে লেনদেনও
- ডিম ও সবজির দামে অস্বস্তি
- ভ্যাট নিবন্ধন নিল ফেসবুক
- বোনাস বিওতে পাঠিয়েছে আইএফআইসি ব্যাংক
- কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলি করে একই পরিবারের ৩ জনকে হত্যা
- রাতে শুরু হচ্ছে ব্রাজিলের ‘ছয়ে ছয়’ মিশন


































