০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

সিঙ্গারের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:২৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ১০২০৯ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটির শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না। আলোচিত বছরে কোম্পানিটি লোকসান দেওয়ায় লভ্যাংশ বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২২ টাকা ৫৬ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ৪ টাকা ৯১ পয়সা লোকসান হয়েছিল।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৪ টাকা ৫৬ পয়সা, যা আগের বছর মাইনাস ৭ টাকা ৯৬ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৬৯ পয়সা।

আগামী ২০ এপ্রিল, সোমবার বেলা আড়াইটায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সিঙ্গারের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ১০:২৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬