০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
সিলকো ফার্মার ক্যাটাগরি পরিবর্তন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:৫৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ১০২১৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ’জেড’ থেকে ’বি’ ক্যাটাগরিতেি উন্নীত হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার বুধবার (১১ মার্চ) থেকে ’বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরে ঘোষিত ১.১০ শতাংশ ডিভিডেন্ড বিতরণ করে ক্যাটাগরি ফিরে পেয়েছে।
ঢাকা/এসএইচ


































